ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়ায় জৈনপুরী পীরের অনুসারী হিসাবে দারুস সা’আদ কারামতিয়া খানকা শরীফের আড়াঁলে
অস্বাস্থ্যকর পরিবেশে ইগলু আইসক্রীমের গুদামঘর বানিয়ে রমরমা ব্যবসার অভিযোগ পাওয়া গেছে। দপপিয়া ২নং ওয়ার্ডের সমাজদার বাড়ী সংলগ্ন খানকার নামে সেই আইসক্রীমের গুদামের মালিক আবুল বাসার খান বাদশাহর পুত্র মাইদুল ইসলাম লিটু অধিক মুনাফা লাভের জন্য অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করছে বলে অভিযোগে জানাগেছে। বানিজ্যিক কার্যক্রমে ব্যবহৃত এ অবৈধ বিদ্যুৎ সংযোগের কারনে প্রতি মাসে সরকার বহু টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে জানাগেছে। এলাকার বাসিন্দা ঝালকাঠি জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান অভিযোগ করেন, “আমার বাড়ির পাশেই লাইসেন্সহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে এ আইসক্রীমের গুদাম গড়ে তোলা হয়েছে। জৈনপুরী পীরের খানকার সাইনবোর্ড ঝুলিয়ে গোপনে সেখানে ইগলু আইসক্রীমের গোডাউন স্থাপন করা হলে এলাকাবাসীর কাছে সন্দেহ সৃষ্টি হয়।
এলাকার বেশ কয়েকজন বাসিন্দা জানায়, উক্ত গুদামে ১০টি বড় ফ্রিজ ও ২টি এসি ব্যবহার করা হলেও উক্ত বৈধ কোন বৈদ্যুতিক সংযোগ নেই। পুরাতন একটি আবাসিক মিটার দীর্গ দিন আগে নষ্ট হলে বিদ্যুৎ অফিসের সাথে অবৈধ লেনদেনের মাধ্যমে একটি সংযোগ নিয়ে এই বানিজ্যিক কার্যক্রম চালাচ্ছে। এলাকায় জানাজানি হলে গত ২২ জুন দিনে নলছিটি বিদ্যুৎ কর্মকর্তারা গোডাউনের সংযোগ বিচ্ছিন্ন করে দিলেও রহস্য জনক ভাবে রাত ১২ টার মধ্যে পুনরায় সংযোগ চালু করে দেয়া হয়।
এবিষয়ে ব্যবসায়ী মাইদুল ইসলাম লিটু জানান, সে ইগলু কোম্পানীর ডিলাশীপ নিয়ে ব্যক্তিগত ভবনের এক পাশে গোডাউন স্থাপন করেছে। এক্ষেত্রে কোন ট্রেডলাইসেন্স বা বৈধ অনুমতির প্রয়োজন হয়না। অন্যপাশে খানকা শরীফ অনুমতি নিয়ে আমি ব্যবসা পরিচালনা করছি। পূর্বেই তার বিদ্যুত সংযোগ থাকলেও বিল বকেয়া থাকায় লাইন কেটে ছিলো পরের টাকা দিলে পুনরায় সংযোগ দেয়া হয়েছে। থানীয় প্রতিপক্ষরা তাকে হয়রানি করতে নানা ষড়যন্ত্র করছে বলে তিনি দাবী করেন।
নলছিটির বিদ্যুৎ অফিসের আরই মোঃ সোহেল মুঠোফোনে সাংবাদিকদের জানান, “আইসক্রীম নস্ট হয়ে যাওয়ার সম্ভবনায় রাতে মানবিক কারণে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। তবে তার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে ঝালকাঠি বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, উক্ত ঘটনার বিষয়ে আমি খোজ খবর নিয়েছি এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ
দেয়ার ব্যাপারে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।










