ঝালকাঠি প্রতিনিধিঃ
ভৈরবপাশা ইউনিয়নের হতদরিদ্রদের চাউল কালোবাজারে বিক্রির ঘটনায় মূল আসামিদের বাদদিয়ে মজুদদারীর অভিযোগে ক্রেতাদের বিরুদ্ধো দায়সারা মামলা করা হয়েছে।
২মে রবিবার সন্ধ্যায় ইউপি সচিব মিথ্যুন সিকদার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনের ২৫ধারা মামলাটি দায়ের করেছে। তবে রহস্যজনক কারনে তিনি ‘চাউল বিক্রেতা হিসাবে নাম উঠে আসা দুই ইউপি সদস্যকে বাদ দিয়ে’ দুই ক্রেতাসহ অজ্ঞাতদের আসামী করেছে। তাই কালোবাজারে বিক্রির ঘটনা পাশকাটিয়ে অবৈধ মজুত’ কল্পিত কাহিনীর মামলার বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তীব্রক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে।
স্থানীয় ছাত্রলীগ নেতা রিফাত মৃধা, ব্যবসায়ী রনি ও নাহিদ জানায়, হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া ১০ কেজি করে চাউল সুষ্ঠু ভাবে
বিতরন না করে কালোবাজারে বিক্রির ঘটনায় দুই ক্রেতার বাড়ী ঘেরাও করে এলাকাবাসী। এসময় দুই ক্রেতা এলাকাবাসী ও সাংবাদিকদের কাছে কারা, কখোন ও কতো টাকায় এই ১ টন চাউল বিক্রি করেছে তাদের নাম প্রকাশ করেছে। পরে খবর পেয়ে নলছিটি থানা পুলিশ এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সম্মুখে দুই ক্রেতার কাছ থেকে চাউল জব্দ করে।
এখোন শুনছি চেয়ারম্যান-সচিবের যোগসাজসে চাউল বিক্রেতা দুই মেম্বারকে পাশকাটিয়ে কল্পিত মৌজুত কাহিনী রচনা করে মামলা দিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার প্রচেষ্ট চালাচ্ছে। আমরা এ ষড়যন্ত্রের তীব্র নিন্দা জনাচ্ছি ও প্রশাসনের কাছে প্রকৃত দোষী দুই মেম্বার ও তাদের সহোগীকে মামলার আওতায় আনার জোড় দাবী জানাচ্ছি। অন্যথায় আ’লীগ-ছাত্রলীগসহ ভৈরবপাশার ইউনিয়নবাসী কঠোর কর্মসূচী গ্রহন করবে।
এবিষয়ে কালোবাজারে চাউলের ক্রেতা ও ধান-চাউলের ব্যবসায়ী ইউসুফ হাওলাদার বলেন, মেম্বার জামাল ব্যাপারী ও মেম্বার মনির তার কাছে ৩০হাজার
টাকায় এক টন চাউল বিক্রি করে। টাকা কম থাকায় আমি চৌকিদার আয়নাল হককে সাথে নিয়ে উক্ত চাউল কিনে ভাগ করে নেই।বিকেল এনিয়ে এলাকার আলোড়ন সৃষ্টি হলে সন্ধ্যায় চেয়ারম্যানের আঃ হক ও সেক্রেটারী ফোন দিয়ে ১০মিনিটের মধ্যে উক্ত চাইল পরিষেদে ফিরিয়ে দিতে বললে। চৌকিদার আয়নাল হক বলেন,তিনি ইউসুফের কাছ থেকে এ চাউল কিনেছেন জানিয়ে সন্ধ্যায় তাকেও চেয়ারম্যান চাউল ফিরিয়ে দিতে
ফোন করে বলে জানান।
ঘটনার পর ভৈরবপাশা ইউনিয়নের চেয়ারম্যানের আঃ হক দাবী করেন, তার ইউনিয়নে ঈদ উপলক্ষে ২৩৬৬ জন দরিদ্র মানুষের জন্য ২৩ টন ৬’শ ৪০ কেজি চাউল বরাদ্দ করা হয়। শনিবার তিনি পরিষদের বড় গোডাউন থেকে দুপুর পর্যন্ত ১৯৫০ জনকে ১০ কেজি করে দিলে গোডাউন খালি হয়ে যায়। বাকী চাউলের গোডাউনের চাবি সচিবের কাছে ছিলো তাই আটক চাউল সম্পর্কে তিনি কিছু জানেনা। তবে
চেয়ারম্যানের সামনেই সচিব মিথ্যুন সিকদার চেয়ারম্যানের বক্তব্য সম্পূর্ন মিথ্যা দাবী করে বলেন, ‘তার কাছে কোন চাবি ছিলনা, সব গোডাউনের চাবি
চেয়ারম্যানের কাছেই ছিল’।
মামলার বিষয় ভৈরবপাশা ইউনিয়নের সচিব মিথ্যুন সিকদার বলেন, পরিষদে বিতরনকৃত চালের ষ্টক, মাষ্টার রোল মোট বরাদ্ধ অনুযায়ী সম্পূর্ন ঠিক আছে। তাই ইউএনওর সাথে আলাপ করে উক্ত দুই জন সরকারী চাউল কোথা থেকে এনে মৌজুত করলে সেটা তদন্ত করে উদঘাটনের জন্য তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।
এ ব্যাপারে মামলা তদন্ত কর্মকর্তা ও নলছিটি থানার এসআই মফিজ জানায়, ভৈরবপাশা ইউনিয়নের সচিব মিথ্যুন সিকদার বাদী হয়ে নামধারী দুজনসহ
অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে সরকারী চাউল অবৈধ মজুতের অভিযোগে মামলা করেছে। আসামীদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।










