ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির জেলার নলছিটি পৌর ছাত্রলীগের তিন নেতার সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ৭ অক্টোবর বৃহস্পতিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কেন্দ্রয়ী ছাত্রলীগ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক নলছিটি পৌর ছাত্রলীগের তিন নেতাদের বহিষ্কার করা হয়েছিল তাদের সবার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
এরা হলেন- নলছিটি পৌর ছাত্রলীগের সভাপতি কাওসার হোসেন সালমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রবিন ও সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম তানভীর। এর আগে ২০২০ সালের ৩০ নভেম্বর ওই তিন ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এদিকে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় কেন্দ্রীয় ছাত্রলীগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা।










