ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি পৌর সভা মাঠে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। মঙ্গলবার সকালে উপজেলা ছাত্রলীগের আয়োজনে সকালে আনন্দ রেলি ও আলোচনা সভা হয়েছে।
পৌর মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এম,পি বলেন মাদকসেবীদের ছাত্রলীগের স্থান দেয়া হবে না সমাজে সামাজিক কাজ করতে হবে বলে আহবান করেন আমির হোসেন আমু।
এসময় আরো উপস্হিত ছিলেন পৌর মেয়র ওয়াহেদ কবির খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, জেলা ছাত্রলীগের নেতা কর্মিরা।










