ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি নলছিটি উপজেলার চায়না মাঠ সংলগ্ন চীনা ব্যবসায়ী কবরের পাশে চীন সরকারের উপহারের হাসপাতাল নির্মানের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে নলছিটি চায়না মাঠ সংলগ্ন চীনা ব্যবসায়ীর কবর স্থানের পাশে এ মানববন্ধনের আয়োজন করেন নলছিটি উপজেলার স্বাস্থ্য সেবা বঞ্চিত সাধারন মানুষ।
চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ তিনটি হাসপাতাল নির্মানের উদ্যোগ নিয়েছে সেই হাসপাতাল দক্ষিণ অঞ্চলের বরিশাল বিভাগে নির্মাণের দাবী উঠেছে। ঢাকা-বরিশাল মহাসড়কের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়াতে নির্মাণের দাবি জানিয়েছেন নলছিটি বাসী।
মানববন্ধনকারীরা জানান প্রাচীন কালে চীন দেশের এক নাগরিক ব্যবসায়ী কাজে ঝালকাঠির নলছিটিতে আসেন, দীর্ঘদিন পরে সে অসুস্থ হয়ে নলছিটিতে মারা যান। তাকে উপজেলার ৫নং ওয়ার্ডের একটি স্থানে সমাহিত করা হয়। এরপর থেকেই ঐ স্থানের নাম চায়না মাঠ ও চায়না ব্যবসায়ীর কবর স্থান নামেই এখন পরিচিত। নলছিটির কুমারখালী মরগাঙ্গীতে প্রায় ১শত একর সরকারি জমি রয়েছে সেখানেই এই হাসপাতাল নির্মাণ করা সম্ভব।










