নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রতিনিধিঃ নলছিটিতে সরাসরি কৃষকদের কাছ থেকে অ্যাপসের মাধ্যমে ১৬৯ জনের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ৫৫৪টোন বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
আজ ১৭ মে মঙ্গলবার নলছিটি খাদ্য বিভাগ এ কার্যক্রম শুরু করে। সকালে উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। এর ফলে কৃষক ন্যায্যমূল্যে ধান বিক্রি করতে পারছেন বলেও জানান কৃষি কর্মকর্তারা।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুল জব্বার জানান, নলছিটি উপজেলার ৫৫৪ মেট্রিকটন ধান কৃষকের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে সংগ্রহ করা হচ্ছে। ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলি, নলছিটি উপজেলার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর দুলাল চৌধুরী, কৃষক লীগের সভাপতি ফিরোজ আলম।










