ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ২০১৪ সাল থেকে যুবদের অধিকার ও কর্মসংস্থানসহ সামাজিক উদ্যোগ নিয়ে ধ্রুবতারা কার্যক্রম শুরু করে। তারা সমমনা সদস্যসংগ্রহ করে সংগঠনের ভীত তৈরী করেছে। বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা জেলা ৪টি উপজেলা ২শতাধিক।
বর্তমানে এই কমিটি পরিচালনা ও গতিশীল করার লক্ষে ২০২১-২০২২ সালের জন্য ৪৭ সদস্য বিশিষ্ট্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। ঝালকাঠি কেন্দ্রেীয় শহীদ মিনারের পাদদেশে সদস্য উপস্তিতিতে সর্বসম্মতভাবে ঝালকাঠির পৌরসভার সর্ব কনিষ্ঠ কাউন্সিলর মোঃ হুমায়ুন কবির সাগরকে সভাপতি ও মোঃ শাকিল হাওলাদার রনি, সাধারণ সম্পাদকসহ রনিচন্দ্র শীলকে সাংগঠনিক সম্পাদ নির্বাচিত করা হয়েছে।










