• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Wednesday, November 11, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ সারাদেশ বরিশাল

দখল-দূষণে জৌলুস হারাচ্ছে কীর্তনখোলা

জনতার খবর প্রকাশক জনতার খবর
June 12, 2022
in বরিশাল, সারাদেশ
A A
দখল-দূষণে জৌলুস হারাচ্ছে কীর্তনখোলা
1
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

বরিশাল প্রতিনিধিঃ

কীর্তনখোলা এ শব্দটি উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই উজ্জ্বল নারীর মতো এক নদীর দৃশ্য ভেসে ওঠে চোখের সামনে। এই নদীর সঙ্গে বরিশালের মানুষের নাড়ির সম্পর্ক বিদ্যমান। কীর্তনখোলা আর বরিশালের মানুষ যেন এক সুতায় গাঁথা। একটি বাদে অপরটি চলে না। বরিশাল আর কীর্তনখোলা এ যেন অবিচ্ছেদ্য। কীর্তনখোলা নদীকে ঘিরে গোড়াপত্তন হয়েছিল বরিশাল শহরের। আজ দখল-দূষণে প্রতিনিয়ত জৌলুস হারাচ্ছে সেই কীর্তনখোলা।

নদীর দুই তীরে ডকইয়ার্ড, গোডাউন, কারখানাসহ বিভিন্ন স্থাপনার কারণে ক্ষীণ হয়ে যাচ্ছে নদী। এতে নদী তার স্বাভাবিক গতি-প্রকৃতি হারাতে বসেছে।
অপরদিকে নগরবাসীর উন্মুক্ত জায়গায় ফেলা বর্জ্য ড্রেন, নালা হয়ে খালের পানিতে গিয়ে মিশছে। সেই খালের পানি যাচ্ছে কীর্তনখোলায়। এতে নদীর পানিও দূষিত হচ্ছে। অতিসম্প্রতি বরিশাল নগরীতে অনুষ্ঠিত একটি গণশুনানীর বরাত দিয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী এ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি জার্নালে কীর্তনখোলা নদীর দূষণ নিয়ে গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। নিবন্ধে নদীর পানিতে অ্যান্টিবায়োটিক দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে বলে উল্লেখ করা হয়। এছাড়া খালগুলোর অবস্থাও খারাপ। ময়লা-আবর্জনা ফেলা ও সংস্কারের অভাবে ক্রমশ সরু হয়ে গেছে এসব খাল।

তিনি আরও বলেন, এসব থেকে সহজেই ধারণা করা যায়, ধান-নদী-খালের দেশ বরিশালের সামনে বড় বিপদ আসছে। জলবায়ু পরিবর্তনে যে বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে, তা যদি সত্যি হয় তাহলে বরিশালের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। এ বিপর্যয় মোকাবেলা করতে হলে খাল-নদী দখল ও দূষণের বিরুদ্ধে সরকারী এবং বেসরকারী সংস্থা বা প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি বরিশালকে বাঁচাতে দখলদারদের প্রতিরোধ এবং দূষণকারীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নিতে হবে।

আরো দেখুন

ঝালকাঠিতে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ‘আশা’র ৪৩০টি কম্বল হস্তান্তর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

সূত্রমতে, কীর্তনখোলা নদীবিধৌত বরিশাল নগরীতে ইতোমধ্যে ২২টি খাল দখল-দূষণে মরে গেছে। যে কয়েকটি টিকে আছে, তাও স্থানীয়রা নর্দমা হিসেবে ব্যবহার করছে। ফলে ক্রমেই নদী মরে গিয়ে পরিবেশ হুমকির মুখে পরেছে। শুধু নগরীর মধ্যদিয়ে প্রবাহিত খালগুলো নয়, এবার পরিবেশ বিপর্যয়ের হুমকিতে পরেছে খোঁদ কীর্তনখোলা নদী। নগরীর পাশ ঘেঁষে বহমান এ নদী পরিবেশের ভারসাম্য রক্ষা করে আসছে। কিন্তু নদীর তলদেশে পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের আস্তরণ পরার কারণে নদীর ভবিষ্যত নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

নদী ড্রেজিংয়ের কাজে নিয়োজিত শ্রমিকরা জানিয়েছেন, নদীর তলদেশের বেশ কয়েকটিস্থানে পলিব্যাগের আস্তরণ পরেছে। মূলত নগরীর ভেতরকার খাল থেকে এসব পলিথিন ও ময়লা-আবর্জনা কীর্তনখোলায় নির্গত হয়। এছাড়া বড় একটি অংশ বিলাস বহুল নৌযান কর্তৃপক্ষ ও যাত্রীদের অসচেতনার কারণে হচ্ছে। এভাবে চলতে থাকলে বুড়িগঙ্গার মতো করুণ পরিণতি হতে পারে শান্ত-স্নিগ্ধ রূপবতী কীর্তনখোলার।

বরিশাল নদীবন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, নদীতে পলিথিন ফেলা বন্ধ করতে আমরা লঞ্চ কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছি। এছাড়া নৌ-বন্দরের জমিতে ডাস্টবিন তৈরি করে দিয়েছি। এরপরেও যদি কেউ আইন অমান্য করে নদীতে ময়লা ফেলে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মদ বলেন, নগরীর মধ্য থেকে প্রবাহিত ৪৬টি খাল পুনরুদ্ধার এবং খননের জন্য ২৬ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটি পাস হলেই খালগুলো উদ্ধার করা হবে। তখন নগরীর পরিবেশ ফিরে আসবে। দূষণের হাত থেকে কীর্তনখোলা নদী অনেকটাই রক্ষা পাবে।

শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

ঝালকাঠিতে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ‘আশা’র ৪৩০টি কম্বল হস্তান্তর

ঝালকাঠিতে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ‘আশা’র ৪৩০টি কম্বল হস্তান্তর

November 11, 2026
৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

November 8, 2026
পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

November 8, 2026
কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

November 8, 2026
বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

November 7, 2026
মাদক থেকে বিরত রাখতে জাময়াতে নামাজ আদায় করা শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ

মাদক থেকে বিরত রাখতে জাময়াতে নামাজ আদায় করা শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ

November 7, 2026

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

ঝালকাঠিতে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ‘আশা’র ৪৩০টি কম্বল হস্তান্তর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

সর্বশেষ সংবাদ

ঝালকাঠিতে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ‘আশা’র ৪৩০টি কম্বল হস্তান্তর

ঝালকাঠিতে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ‘আশা’র ৪৩০টি কম্বল হস্তান্তর

November 11, 2026
৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

November 8, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!