• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Wednesday, November 11, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ সারাদেশ বরিশাল

দক্ষিণাঞ্চলের ভাগ্যাকাশে নতুন সূর্য উঠবে কাল

জনতার খবর প্রকাশক জনতার খবর
June 23, 2022
in বরিশাল, সারাদেশ
A A
দক্ষিণাঞ্চলের ভাগ্যাকাশে নতুন সূর্য উঠবে কাল

ছবিঃ সংগৃহীত

0
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

বরিশাল প্রতিনিধিঃ

‘সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। নিজের চোখে দেখার পরেও বিশ্বাস হয়না চোখের সামনে দাঁড়িয়ে আছে স্বপ্নের পদ্মা সেতু। আর মাত্র কয়েক ঘন্টা পরেই বরিশালসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে।

দেশ-বিদেশের একটি মহলের গভীর ষড়যন্ত্রকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের কারণে নিজস্ব অর্থায়নে নির্মিত স্বপ্নের পদ্মা সেতু ২৫ জুন সকালে উদ্বোধণ হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধণের পর ২৬ জুন থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে স্বপ্নের পদ্মা সেতু। অথচ প্রমত্তা পদ্মা নদীর জন্য অনেকেই বরিশাল ও খুলনা অঞ্চলে আসতে চাইত না। ২৫ জুনের পর সেই দুঃখ আর থাকবে না। এই একটি সেতুর অভাবে অনেক অবহেলিত আর পিছিয়ে পড়া জনপদ ছিল বরিশাল ও খুলনা অঞ্চলের ২১ জেলা। সেই অবহেলা আর থাকছে না। পুরো বাংলাদেশ যুক্ত হচ্ছে এক সুতোয়। তাই আমরা এখন অধীর আগ্রহে অপেক্ষায় আছি ২৫ জুনের। যেদিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলবাসীর ভাগ্যাকাশে নতুন সূর্য উদয় হবে। আবেগাল্পুত হয়ে কথাগুলো বলছিলেন, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আওয়ামী লীগের দক্ষিণাঞ্চলের একমাত্র অভিভাবকখ্যাত মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।

তিনি আরও বলেন, পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের এবং বাংলাদেশের আস্থা, অর্থনৈতিক, কারিগরি, প্রযুক্তিগত সক্ষমতা ও সাহসের প্রতীক। বাংলাদেশ স্বাধীন করার মধ্যদিয়ে বঙ্গবন্ধু শিখিয়েছেন বাংলাদেশ ও বীর বাঙালি চাইলে সব কিছু করতে পারে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতায় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মান তারই বড় প্রমাণ।

আরো দেখুন

ঝালকাঠিতে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ‘আশা’র ৪৩০টি কম্বল হস্তান্তর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

পর্যটন শিল্পে অপার সম্ভাবনা ॥ কী নেই পদ্মার দক্ষিণ পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল থেকে শুরু করে সূর্যোদয়-সূর্যাস্তের সমুদ্রসৈকত কুয়াকাটা, সমুদ্রবন্দর পায়রা, বাংলার বাঘ শেরেবাংলার জন্মভূমি এবং অপার সৌন্দর্যের বিস্তর্ণ উপকূল। প্রচুর সম্ভাবনা আর ইতিহাস ঐতিহ্যে ভরপুর অসংখ্য স্থাপনা বুকে ধারণ করলেও কেবল প্রমত্তা পদ্মার কারণে সবকিছুই ছিলো নক্ষত্র সমান দূরত্বে। পদ্মার বিশাল নদী পাড়ির ঝক্কি এড়াতে অনেকেই আসতে চাইতেন না দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায়। সম্ভাবনা থাকা সত্ত্বেও যুগের পর যুগ পিছিয়ে থাকার সেই কষ্ট দূর হচ্ছে কাল ২৫ জুন। উদ্বোধন হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। এ সেতুকে ঘিরে তাই এখন শিল্পবাণিজ্য আর পর্যটনখাতে নয়াবিপ্লবের স্বপ্ন দেখছেন বরিশাল ও খুলনা অঞ্চলের মানুষ। পুরোদমে চলছে সম্ভাবনার নতুন ভুবনে প্রবেশের প্রস্তুতি।

সূত্রমতে, ঢাকা থেকে সমুদ্রসৈকত কক্সবাজারের দূরত্ব প্রায় পাঁচশ’ কিলোমিটার। সেক্ষেত্রে মাত্র ২৬৬ কিলোমিটার দূরে অবস্থান সাগরকন্যা কুয়াকাটার। এতো কাছে থেকেও কুয়াকাটা পর্যটকদের মনোযোগ কাড়তে পারেনি শুধুমাত্র পদ্মা নদীর কারণে।
কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্টের (কুটুম) চেয়ারম্যান নাসির উদ্দিন বিপ্লব বলেন, রাজধানী তথা সারাদেশ থেকে পদ্মা আমাদের আলাদা করে রেখেছিল। এই নদীর কারণে কুয়াকাটায় বিনিয়োগে অত্যন্ত ধীরগতি ছিলো। আমাদের সেই আক্ষেপের দিন ফুরোচ্ছে। পদ্মা সেতু চালু হওয়ার পর পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে ঢাকা থেকে কুয়াকাটায় পৌঁছানো সম্ভব হবে। পর্যটকদের ভিড়ে সরগরম হয়ে উঠবে কুয়াকাটার সমুদ্র সৈকত। তিনি আরও বলেন, ইতোমধ্যে বিপুল বিনিয়োগের আশা নিয়ে দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং শিল্প গ্রুপগুলো এখানে আসতে শুরু করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, কুয়াকাটার পাশাপাশি পটুয়াখালীর কলাপাড়ায় স্থাপিত পায়রা সমুদ্র বন্দর নিয়েও স্বপ্ন দেখতে শুরু করেছেন দক্ষিণাঞ্চবাসী। বর্তমানে অপারেশনাল কার্যক্রমে থাকা পায়রাবন্দরে নিয়মিত ভিড়ছে সমুদ্রগামী জাহাজ। মোটা অঙ্কের রাজস্বও আয় করছে বন্দর কর্তৃপক্ষ।
বরিশাল বিভাগীয় উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ও প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সাবেক পরিচালক মোঃ আতিকুর রহমান আতিক বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের তুলনায় পায়রাবন্দরের দূরত্ব অর্ধেক। সাগরপাড় থেকে পণ্য পৌঁছাতেও কম সময় লাগবে। সেই বিবেচনায় পদ্মা সেতুর কারণে পায়রাবন্দরের গুরুত্ব বৃদ্ধি পাবে। একইসাথে পদ্মা সেতুর কারণে মোংলা থেকেও খুব কম সময়ে আমদানি পণ্য ঢাকায় পৌঁছ যাবে। সেকারণে মোংলা বন্দরেরও গুরুত্ব বৃদ্ধি পাবে। সবকিছু মিলিয়ে পদ্মা সেতু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিকে আকাশ সমান উচ্চতায় এগিয়ে নিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।

দর্শনীয় স্থান ॥ বরিশাল বিভাগের পিরোজপুরের স্বরূপকাঠিতে আটঘর-কুড়িয়ানার পেয়ারা বাগানকে ঘিরে গড়ে উঠেছে পর্যটনকেন্দ্র জলের রাজ্য। বরগুনার তালতলীতে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত এবং টেংরাগিরি বনাঞ্চল, পটুয়াখালীর রাঙ্গাবালীতে জাহাজ মারা সৈকত, গলাচিপার কলাগাছিয়া সাগরপাড়, পিরোজপুরের মঠবাড়িয়ার হরিণপালা এবং বরগুনার পাথরঘাটার হরিণঘাটা। ঝালকাঠির কাঠালিয়ায় নয়নাভিরাম ছৈলারচর। বরিশাল নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত শতবর্ষের পুরনো ইতিহাস ও ঐতিহ্যের স্মারক বিবির পুকুর, ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যান, চারণ কবি মুকুন্দ দাসের কালিবাড়ি, কড়াপুর মিয়াবাড়ি মসজিদ, অক্সফোর্ড মিশন চার্চ, কবি জীবনানন্দ দাশের বাড়ি, লাকুটিয়া জমিদার বাড়ি, দার্শনিক আরজ আলী মাতুব্বরের বাড়ি, মেহেন্দীগঞ্জের উলানিয়া জমিদার বাড়ি, বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী জমিদার বাড়ি ও পাদ্রিশিবপুর গীর্জা, গুটিয়া বায়তুল আমান জামে মসজিদ, মাহিলাড়ার সরকার মঠ, শের-ই-বাংলা জাদুঘর, শংকর মঠ, মাধবপাশার জমিদার বাড়ি, কবি বিজয় গুপ্তর মনসামঙ্গল কাব্যে উল্লেখিত মনসা মন্দির, মুঘল আমলের কমলাপুর মসজিদ ও আল্লাহর মসজিদ, লাল শাপলার স্বর্গরাজ্য সাতলার বিল। বাবুগঞ্জ উপজেলার মাধবপাশার দুর্গা সাগর। সাগরকন্যা কুয়াকাটার বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা ফাতরার চর, নয়ানাভিরাম সোনারচর, পানি জাদুঘর, চর বিজয়, লেবুর চর, কুয়াকাটা সমুদ্র সৈকত, লালদিয়া বন ও সমুদ্র সৈকত, শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, বরগুনার ঐতিহাসিক বিবিচিনি শাহী মসজিদ, তালতলীর বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ একাডেমী, সোনাকাটা সৈকত। এছাড়া বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ ভোলা জেলার দর্শনীয়স্থান সমূহের মধ্যে অন্যতম হচ্ছে-বিখ্যাত মনপুরা দ্বীপ, শাহবাজপুর গ্যাস ক্ষেত্র, চর কুকরী মুকরী, শিশু পার্ক, জ্যাকব টাওয়ার, তারুয়া সমুদ্র্র সৈকত, উপকূলীয় সবুজ বেষ্টনী, ঢালচর, তুলাতলী ইকোপার্ক ইত্যাদি।

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেন, ইতিহাস, ঐতিহ্য আর নিজস্ব সংস্কৃতিতে ভরপুর বিভাগের নাম বরিশাল। মনীষী, দার্শনিক, কবি-সাহিত্যিক ও দেশবরেণ্য রাজনীতিবিদরা জন্মগ্রহণ করেছেন এই জনপদে। এখানে ব্রিটিশ আমল থেকে শুরু করে অদ্যবর্ধি গড়ে উঠেছে অগণিত ঐতিহাসিক আর দর্শনীয় স্থান। এছাড়াও এই বিভাগে রয়েছে একাধিক পর্যটনকেন্দ্র। যা দেখে ১৯৭৩ সালের ১ লা জানুয়ারি বরিশাল নগরীর তৎকালীন বেলেস্ পার্কে (বর্তমান বঙ্গবন্ধু উদ্যান) দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি জনসভায় বলেছিলেন, বরিশালের পর্যটনকেন্দ্রগুলোকে বিদেশীদের আকৃষ্ট করতে আধুনিকমানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটে বঙ্গবন্ধু শাহাদাতবরণ করার পর বরিশালের পর্যটনকেন্দ্রগুলোর আধুনিকতার স্বপ্নপূরণ থমকে যায়। বর্তমানে সামান্য সংখ্যক পর্যটক এসব দর্শনীয়স্থানে ঘুরতে আসে। এর পেছনেও অন্যতম কারণ ছিলো পদ্মা নদী।

বরিশালের কৃতি সন্তান ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেন, পুরো দক্ষিণাঞ্চলই একটা পর্যটনকেন্দ্র। এখানকার খাল-নদী-জঙ্গল আর সাগরপাড়ের বিস্তীর্ণ উপকূল ঘিরে কেবল প্রকৃতির অপার সৌন্দর্য। পৃথিবীতে এমন দেশও রয়েছে যারা কেবল পর্যটন শিল্পের ওপর ভিত্তি করে নিজেদের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। সেখানে আমরা গর্ব করে বলতে পারি, পদ্মা নদীর কারণে এতো বছর লোকচক্ষুর অন্তরালে থাকা দক্ষিণাঞ্চল এবার পর্যটন সেক্টরে মাথা তুলে দাঁড়াতে সক্ষম হবে। প্রধানমন্ত্রীর সাহসিকতায় পদ্মা সেতুর কারণে এবার পুরো দক্ষিণাঞ্চলের চেহারা বদলে যাবে। তিনি আরও বলেন, কেবল পর্যটন খাত নয়; পদ্মা সেতু যে কীভাবে দক্ষিণাঞ্চলবাসীর জীবনমানের উন্নয়ন ঘটাবে তা আমরা এখন পর্যন্ত কল্পনাও করতে পারছি না।

 

শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

ঝালকাঠিতে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ‘আশা’র ৪৩০টি কম্বল হস্তান্তর

ঝালকাঠিতে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ‘আশা’র ৪৩০টি কম্বল হস্তান্তর

November 11, 2026
৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

November 8, 2026
পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

November 8, 2026
কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

November 8, 2026
বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

November 7, 2026
মাদক থেকে বিরত রাখতে জাময়াতে নামাজ আদায় করা শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ

মাদক থেকে বিরত রাখতে জাময়াতে নামাজ আদায় করা শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ

November 7, 2026

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

ঝালকাঠিতে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ‘আশা’র ৪৩০টি কম্বল হস্তান্তর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

সর্বশেষ সংবাদ

ঝালকাঠিতে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ‘আশা’র ৪৩০টি কম্বল হস্তান্তর

ঝালকাঠিতে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ‘আশা’র ৪৩০টি কম্বল হস্তান্তর

November 11, 2026
৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

November 8, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত