জনতার খবর ডেস্কঃ আগামী ১৯ জুন রোববার দিল্লিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সপ্তম যৌথ পরামর্শক কমিশন বৈঠক। এ বৈঠকে অভিন্ন নদীর পানিবণ্টন ইস্যুটি দ্রুত সমাধানের তাগিদ দেবে ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, দুই দেশের প্রতিশ্রুতি থাকার পরেও তিস্তা চুক্তি বাস্তবায়ন না হওয়া বাংলাদেশের জন্য যেমন দুঃখজনক, তেমনি ভারতের জন্যও লজ্জাজনক। অবশেষে ১৯ জুন রোববার নয়াদিল্লিতে বসছে বাংলাদেশ ও ভারত সপ্তম জেসিসি বৈঠক। এতে ঢাকার পক্ষে পররাষ্ট্রমন্ত্রী নেতৃত্ব দেবেন। আর নয়াদিল্লির পক্ষে নেতৃত্বে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ।
নদীর পানিবণ্টন ইস্যুতে যৌথ নদী কমিশন বৈঠকে বসার জন্যও দিল্লিকে তাগিদ দেবে ঢাকা। এ সময় মন্ত্রী বলেন, দুই দেশের সম্মতির পরেও তিস্তা চুক্তি বাস্তবায়ন না হওয়াটা দুঃখজনক। জেসিসি বৈঠকে বাণিজ্য, যোগাযোগ, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুসহ নতুন বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয় উঠে আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সূচিও চূড়ান্ত হতে পারে।












