ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাাঠিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের ৫০বছরের সাফল্য ও অর্জনকে তুলে ধরতে মুক্তিযুদ্ধ উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার প্রস্তুতি কমিটির সভা অনষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্ব করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার এসপি সার্কেল প্রশান্ত কুমার দে, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুণ কর্মকারসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তি ও সরকারি বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।
আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সুবর্ণজয়ন্তী মেলা অনুষ্ঠিত হবে। মেলার প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও বিষয় ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৭ মার্চ মুক্তিযোদ্ধারা ৫০টি পতাকা নিয়ে ট্রাক শো করে জেলার ৪টি উপজেলায় পতাকা র্যালি করবেন। ৫০ বছরের সাফল্য তুলে ধরে সরকারি- বেসরারি প্রতিষ্ঠান ও বিভাগ বাধ্যতামূলকভাবে মেলায় অংশগ্রহণ করে উপস্থাপন করবেন।










