ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতা হাবিবুর রহমান সেলিম রেজা ঝালকাঠি প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন।
তিনি ঝালকাঠি-১ আসন (রাজাপুর-কাঠালিয়া) বিএনপি দলের পক্ষ থেকে আগামী নির্বাচনে মনোয়ন প্রত্যাশী। এই মতবিনিময় সভায় তিনি তার কষ্টে জড়ানো অভিযোগ করে বলেন, ১২ বছর পরে তিনি আমেরিকা থেকে নিজের গ্রামের বাড়ি এসেছেন এবং এই ১২ বছর আমেরিকাতে বিএনপি দলের কর্মসূচি পালনের ক্ষেত্রে আ’লীগ সরকারের রোষানলের কারণে বাংলাদেশে আসতে পারেনি।
এমনকি তার মায়ের মৃত্যু হলেও জানাজায় অংশ নিতেও পারেনি। শুক্রবার তিনি তার মায়ের নামে গ্রামের বাড়ি রাজাপুর উপজেলার শুক্তাগড়ে কুলখানিতে ১০ হাজার মানুষকে দাওয়াত দিয়েছিলেন এবং সেই ধরণের প্রস্তুতি ছিল। কিন্তু বিএনপি দলেরই একটি পক্ষ তার এই অনুষ্ঠানে এলাকার মানুষ যাতে না আসতে পারে তার জন্য বিভিন্ন ধরণের পথে পথে বাঁধার সৃষ্টি করা হয়েছে। লোক কম আসায় খাবারের অবশিষ্ট অংশ বিভিন্ন মসজিদ মাদ্রাসার এতিমখানায় দেওয়া হয়েছে। তার প্রশ্ন এখন অন্তবর্তীকালীন সরকার এই সময় একজন বিএনপি নেতাকর্মীরা বিএনপির এই নেতারই মায়ের নামে বাধাগ্রস্থ করছে এটা কোন ধরণের রাজনীতি ও রাজনীতির ছায়া। তিনি বলেন বিগত স্বৈরাচারী আ’লীগ সরকারের দলের মধ্যে এই ধরণের আচরণ ছিল।
ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে এই সভায় সাধারণ আরও উপস্থিত ছিলেন কর্ণেল (অবঃ) মোস্তাফিজুর রহমান ও তার বক্তব্যে এই ঘটনায় নিন্দা জ্ঞাপন করেন এবং তিনি বলেন আমিও হাবিবুর রহমান সেলিম রেজা মত দলীয় মনোনয়ন প্রত্যাশী। দল যাকে মনোনয়ন দিবেন আমরা তার পক্ষেই কাজ করবো কিন্তু এখনই দলকে নোংরা রাজনীতির মধ্যে ফেলা যাবে না। অন্যদের মধ্যে প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ্যাড. আক্কাস সিকদার, দুলাল সাহা, শফিউল আজম টুটুল বক্তব্য রাখেন।










