ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় ঈদে মিলাদুন্নবী(সঃ) ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রতিনিধি কনিকা রানী সরকারের সভাপতিত্বে আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে।
আলেচনা সভায় প্রধান আলোচনক ফিলেন মাওলানা মুফতী এ এস এম মাসুম বিল্লাহ। অন্যদের মধ্যে বিদ্যালয়ের শিক্ষক মোঃ আসাদুজ্জামান, মোঃ সিরাজ সিকদার, মিজানুর রহমান ঈদে মিলাদুন্নবী(সঃ) দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা হামদ ও নাথ পরিবেশন করেন।










