আরিফুর রহমান, ঝালকাঠি ।।
ঝালকাঠি সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় ৭ মার্চ জাতীয় ঐতিহাসিক দিবস পালন করা হয়েছে।
সোমবার (৭ই মার্চ) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়।এরপর কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহম্মদ ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর সুকদেব বাড়ৈ, শিক্ষক পরিষদের সম্পাদক ইলিয়াস বেপারী, জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির,ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আবদুস সালাম, কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান শাওন সাধারণ সম্পাদক কাওসার আহমেদ ।অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মাসুম বিল্লাহ।










