ঝালকাঠিতে ৩৭ বছর পর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রশাসনিকভাবে পৃথক হলো ঝালকাঠি সদর হাসপাতাল। সোমবার থেকে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম।
পটুয়াখালী সদরের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা থেকে পদন্নোতি পেয়ে সিভিল সার্জন পদ মর্যাদার সহকারী পরিচালক হিসেবে তত্ত্বাবধায়ক পদে যোগদান করছেন স্বাস্থ্য বিভাগের এই কর্মর্তা। এখন থেকে হাসপাতালে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা প্রদান, নিয়ন্ত্রণ ও হাসপাতালে সকল সেবা কার্যক্রমে তদারকি এবং উন্নয়ন এই হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়ীত্বে পরিচালিত হবে। ইতোপূর্বে সিভিল সার্জন এই দায়িত্ব পালন করতেন।
ডাঃ এইচ এম জহিরুল ইসলাম ঝালকাঠি সদর হাসাপাতালের মেডিকেল অফিসার ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার এবং সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখান থেকে পদন্নোতি পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা হয়ে দায়িত্ব পালনের মধ্যদিয়ে ঝালকাঠি সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক হলেন। সিভিল সার্জন কার্যালয়েল তথ্য সূত্রে এই তথ্য জানা গেছে।










