ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব খান আরিফুর রহমান।
এ সময় আলোচনা করেন সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান মইন তালুকদার, ইসরাত জাহান সোনালী, ইউনিয়ন চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিক, মুজিবুল হক আকন্দ, নুরুল আলম খান সুরুজসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ।
১০টি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তাসহ সংশিষ্ট কমিটিভুক্ত সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় সরকারের সব ধরনের উন্নয়নমূলক কাজ সঠিকভাবে বাস্তবায়নের জন্য বলা হয়।










