ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে সদর উপজেলা দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় প্রথম বাড়ের মত জেলে পরিবারদের মধ্যে আতœনির্ভরশীল করার লক্ষ্য ৩৫ বকনা বাছুর বিতরণ করা হয়েছে ।
এই বাছুরগুলো লালন পালন করার মধ্যে দিয়ে বাছুড় গুলি প্রাপ্ত বয়স্ক গাভীতে পরিনত হবে এবং এই পরিবারের বাড়তি আয় পাবে । সদর উপজেলার বিভিন্ন গ্রামগুলির ৩৫ টি জেলে পরিবারে প্রধানকে ৩৫ টি বকনা বাছুড় আনুষ্ঠানিক ভাবে প্রদান করা হয়েছে । উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে জেলা মৎস অফিসার রবিউল ইসলাম প্রধান অতিথি ছিলেন ।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত প্রকল্প পরিচালক আসলাম হোসেন শেখ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নুরে আলম, উপজেলা কৃষি অফিসার আলী আহমেদ , উপজেলা মৎস অফিসার সাইয়োদা । এই গবাদি পশুর মুল্য প্রায় ১০ লক্ষাধিক টাকা ।










