ঝালকাঠি প্রতিনিধিঃ স্থানীয় একটি গ্রুপের আয়োজিত পুর্নমিলনী ও নৈশভোজ অনুষ্ঠানে দাওয়াত না দেয়ার কারন জিজ্ঞাসা করা নিয়ে
অপর এক গ্রুপের তরুন-যুবকদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত (২৭ মে) শুক্রবার রাত সাড়ে ১টায় ঝালকাঠি শহরের ২নং ওয়ার্ডের পূর্বচাঁদকাঠি
লাশকাটা ঘরের পার্শবর্তী এলাকায় এ ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে পরিস্থতি নিয়ন্ত্রনে আনে। এ
সময় দাওয়াত না পাওয়া গ্রুপের ফেলে যাওয়া ৪টি মটোরসাইকেল জব্দ করে পুলিশ থানায় নিয়ে আসে। আয়োজক গ্রুপের যুবকরা জানায়, আমরা আশেপাশের বাসিন্ধারা মিলে বিকালে প্রীতি ফুটবল খেলা শেষে ঘরোয়া ভাবে বড়-ছোট সবাই মিলে এক নৈশ ভোজের আয়োজন
করি। এতে ১নং ওয়ার্ড কমিশনার জেলা যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকির, এলাকার বাসিন্ধা নথুল্লাহবাদ ইউপি চেয়ারম্যান জাহাঙ্গির হোসেন ও এলাকার বড় ভাই সানাউল হক সানু গাজী সহ আমাদের অভিভাবকরা উপস্থিত থাকে। নিজেস্ব এই আয়োজনে আমরা স্থানীয় এক প্রভাবশালী নেতার অনুসারী একদল বখাটে, চাদাবাজ, দখলদার ও মাদকসেবী যুবকদের সাথে না নেয়ায় তারা ক্ষিপ্ত হয়। রাতে আমাদের খাওয়া-দাওয়ার এক পর্যায়ে তাদের নেতাকে দাওয়াত না দিয়ে বহিরাগত লোকজন দাওয়াত এনে কেনো অনুষ্ঠান করা হচ্ছে প্রশ্ন তুলে হামলা চালায়। এতে তাদের খাওয়া-দাওয়া পন্ড হয়ে যায় এবং তাদের কয়েকজন আহত হয় বলে দাবী করে। অন্যদিকে অপর গ্রুপের পক্ষ থেকে দাবী করা হয়, তাদের এলাকার একটা অনুষ্ঠানে বহিরাগতদের ধাওয়াত করে এনে খাওয়ালেও তারা জনপ্রতি এক হাজার টাকা করে চাঁদা দিয়েও খাবার পয়নি। তাদের বাদ দিয়ে কেনো অনুষ্ঠান করা
হচ্ছে এবং তাদের নেতাকে দাওয়াত না দিয়ে কেনো অন্য এলাকার লোক আনা হলো সে বিষয়টি জানতে অনুষ্ঠান স্থলে যায়।
তাদের কোন সদুত্তোর না দিয়ে অনুষ্ঠান আয়োজক গ্রুপের যুবকরা অতর্কিত হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করে। এ অবস্থায় তারা নিজেদের রক্ষায় মটোরসাইকেল ফেলে দ্রুতো সরে আসায় প্রানে রক্ষা পায়।
এ ব্যাপারে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান জানায়, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে আসলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ন শান্ত
রয়েছে। কোন পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।










