ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি শহরের পূর্বচাঁদকাঠী এলকাজুড়ে চুরির হিরিক পরেছে। বিশেষ করে চাদঁকাঠী চৌ-মাথা থেকে ব্র্যাকক মোড় পর্যন্ত বসতবাড়ি ও দোকানে প্রতিরাতে চুরির ঘটনা ঘটছে। এই এলাকার রিজার্ব পুকুরপারে মিন্টু গাজীর বাসা, কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বাদসা, হারেচ হাওলাদার, শিরুর দোকান ও দুলাল বাবুর দোকানে চুরির গটনা ঘটনা ঘটেছে। এ রাতেই মিন্টু গাজীর ভাড়াটিয়া বাসা থেকে ৩০-৪০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার, আসাদুজ্জামান বাদসার বাসা থেকে ৩৫ হাজার টাকার মালামাল, শিরুর দোকান থেকে ১২ক হাজার টাকার মালামাল ও দুলাল বাবুর দোকান থেকে ২০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। ইতো পূর্বে ব্রাক মোড় হালিমের বাসা থেকে গ্রীল কেটে গহনাসহ ৮০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। অজ্ঞাত চোর প্রতি রাতেই এই এলাকায় চোর তাদের চুরির দায়িত্ব পালন করে যাচ্ছে। তবে, পুলিশের কাছে কোন লিখিত অভিযোগ নেই ।










