ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ লিমন হোসেনের প্রিয় সঙ্গী রেচার জাতের ১টি কবুতর। সে যেখানেই যায় সঙ্গি হিসেবে এই কবুতরটি নিয়ে যায়। সে তার সঙ্গীকে নিয়ে নিজের মটর সাইকেল যোগে বরিশাল খুলনাসহ বিভিন্ন জেলায় ভ্রমন করেছেন।
চলন্ত মটর সাইকেলে লিমনের কাদে কবুতরটি মটোর সাইকেলের গতির কম-বেশি যাইহোক তার সাথে পাখা মেলে বাতাসের সাথে ব্যালেন্স রেখে কাদে বসে থাকে। পাখি প্রেমি লিমন তার সখের বশে এই রেচার প্রজাতির কবুতরটিকে নিত্যদিনের সঙ্গী হয়েছে।
লিমন ঝালকাঠি সদর উপজেলার পিপলিতা গ্রামের বাসিন্দা।










