ঝালকাঠি প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। মঙ্গলবার পর্যন্ত ঝালকাঠি রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্তৃপক্ষের কাছ থেকে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেনি। এই নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন সংগ্রহহের জন্য ব্যস্ত রয়েছে। দলীয়ভাবে প্রার্থী নির্বাচিত হওয়ার পরে যারা দলীয় প্রার্থী হতে পারবেন না তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়নয়নপত্র সংগ্রহ করবেন।
ঝালকাঠি জেলায় ২টি সংসদীয় আসন রয়েছে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা নিয়ে ঝালকাঠি সংসদীয় আসন ১২৬- ঝালকাঠি-২ এবং জেলার অন্য ২টি উপজেলা রাজাপুর ও কাঠালিয়া নিয়ে সংসদীয় আসন ১২৫- ঝালকাঠি-১। ঝালকাঠি-১ আসনে ১২টি ইউনিয়ন এবং ঝালকাঠি-২ আসনে ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত। তুলনামূলকভাবে ভোটার ও ভোটকেন্দ্র ঝালকাঠি-২ আসনে সংগত কারণেই বেশি। ঝালকাঠি জেলার এই ২টি আসনে মোট ৩২টি ইউনিয়ন স্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা ২৩৭টি, ভোট কক্ষের সংখ্যা স্থায়ী ১১৮৭ ও অস্থায়ী ১৭২সহ ১৩৫৯টি। ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১৬৪জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮১ হাজার ৭৬০ ও মহিলা ভোটার ২ লাখ ৭২ হাজার ৩৯৯জন ও ৫জন হিজরা ভোটার রয়েছে।
ঝালকাঠি-১ আসনে রাজাপুর, কাঠালিয়া ১২টি ইউনিয়ন, স্থায়ী ভোটকেন্দ্র ৯০টি, স্থায়ী ভোটকক্ষ ৪৪১ অস্থায়ী ৯১টিসহ মোট ৫৩২টি ভোটকক্ষ। মোট ভোটার সংখ্যা ২ লাখ ১২ হাজার ৮জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭ হাজার ৮৬০জন ও মহিলা ভোটার ১ লাখ ৪ হাজার ১৪৫ এবং ৩জন হিজরা ভোটার রয়েছে। এই আসনে উপজেলাভিত্তিক কাঠালিয়া উপজেলায় ৬টি ইউনিয়ন, ৪০টি ভোটকেন্দ্র, ১৯৫টি স্থায়ী ভোটকক্ষ ও ৫৫টি অস্থায়ী ভোটকক্ষসহ মোট ২৫০টি এবং মোট ভোটার ৯৪ হাজার ৯৪জন এরমধ্যে পুরুষ ভোটার ৪৭ হাজার ৯০৯জন ও মহিলা ভোটার ৪৬ হাজার ১৮৩জন এবং এই আসনের রাজাপুর উপজেলায় ৬টি ইউনিয়নে ৫০টি ভোটকেন্দ্র, স্থায়ী ভোটকক্ষ ২৪৬ ও অস্থায়ী ভোটকক্ষের সংখ্যা ৩৬সহ ২৮২। এই উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৯১৪জন এর মধ্যে পুরুষ ৫৯ হাজার ৯৫১জন পুরুষ ও ৫৭ হাজার ৯৬২ মহিলা ভোটার। এই ভোটার সংখ্যার মধ্যে ১জন হিজরা রয়েছে।
সংসদীয় ১২৬ ঝালকাঠি-২ আসন (ঝালকাঠি সদর ও নলছিটি) মোট ২০টি ইউনিয়নে ভোট কেন্দ্রের সংখ্যা ১৪৭। স্থায়ী ভোটকক্ষ ৭৪৬ ও অস্থায়ী ভোটকক্ষ ৮১সহ ৮২৭টি ভোটকক্ষ। মোট ভোটার সংখ্যা ২জন হিজরা সহ ৩ লাখ ৪২ হাজার ১৫৬জন। উপজেলাভিত্তিক ঝালকাঠি সদর উপজেলা পৌরসভাসহ ১০টি ইউনিয়ন, ৭৭টি কেন্দ্র, স্থায়ী ভোটকক্ষ ৪১১, অস্থায়ী ভোটকক্ষ ২০সহ ৪৩১টি। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৬হাজার ৬৮৮জন এরমধ্যে পুরুষ ভোটার ৮৯ হাজার ৬১৭জন ও নারী ৮৭ হাজার ৭০জন। এরমধ্যে ১জন হিজরা ভোটার রয়েছে। নলছিটি উপজেলায় পৌরসভাসহ ১০টি ইউনিয়ন, মোট কেন্দ্রের সংখ্যা ৭০টি। স্থায়ী ভোটকক্ষের সংখ্যা ৩৩৫ এবং অস্থায়ী ৬১সহ ৩৯৬টি। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৪৬৮ এর মধ্যে ৮৪ হাজার ২৮৩জন পুরুষ ও ৮১ হাজার ১৮৪জন মহিলা ভোটার এরমধ্যে ১জন হিজরা ভোটার রয়েছে।










