ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার দুটি পৌরসভার ১২টি কেন্দ্রে করোনাভাইরাস প্রতিরোধে গণটিকাদান কার্যক্রমের দ্বিতীয় ডোজ প্রদান করা হয়েছে। আজ বুধবার সকাল ৯টা থেকে ঝালকাঠি শহরের ৯টি ওয়ার্ড ও নলছিটি পৌরসভার তিনটি ওয়ার্ডে গণটিকা নিতে ভিড় করেছেন মানুষ।
জেলায় ২২ হাজার ১৮১ জন চীনের তৈরি সিনোফার্মের এ ভ্যাকসিন নিয়েছিলেন। যারা প্রথম ডোজ নিয়েছেন, কেবল তাদেরকেই দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হয় বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।










