ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জেলা খেলোয়ার কল্যান সমিতি আযোজিত নজরুল ইসলাম স্বপন স্মৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ধানসিড়ি ১-০ গোলে প্রতিপক্ষ সুগন্ধা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার বিকেলে বৈরী আবহাওয়ার মধ্যেও ফাইনাল খেলায় দ্বিতীয়ার্ধে বিজয়ী দলের বাপ্পি একমাত্র গোলটি করেছেন। খেলাশেষে ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার (সাবেক) সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু খেলোয়ারদের মধ্যে ট্রফি ও পুরস্কার প্রদান করেন।
এসময় ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, জেলা ক্রীড়া সংস্থার কমিটির সাবেক কোষাধক্ষ মোশারেফ হোসেন, সাংবাদিক ও সাবেক ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মানিক রায় ও হানিফ মাহমুদ এবং ক্রীড়ামোদি খেলোয়ার ও দর্শক উপস্থিত ছিলেন। এই টুর্নামেন্টে ৬টি দল লীগভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।










