ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি দারুল উলূম কারীমিয়া কওমী মাদ্রাসা বই উৎসব ও সবক ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় ঝালকাঠি দারুল উলূম কারীমিয়া কওমী মাদ্রাসা হল রুমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ড ও ঝালকাঠি দারুল উলূম কারীমিয়া কওমী মাদ্রাসা মুহতামিম শাইখুল উলামা আল্লামা নুরুল হুদা ফয়েজী।
এবারে ঝালকাঠি দারুল উলূম কারীমিয়া কওমী মাদ্রাসা বিভিন্ন শ্রেনীর ৫শত শিক্ষার্থীদের নতুন বই তুলে দেয়া হয়। ঝালকাঠি দারুল উলূম কারীমিয়া কওমী মাদ্রাসা সভাপতি আলহাজ¦ মো. কামাল হোসেন তালুকদারএর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি দারুল উলূম কারীমিয়া কওমী মাদ্রাসা নির্বাহী মুহ্তামিম হযরত মাও. মুহাদ্দীস, মুফাঃ আবু হানিফ (নেছারী) , ঝালকাঠি দারুল উলূম কারীমিয়া কওমী মাদ্রাসা প্রশাসনিক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান খান, নতুন বছরের শুরুর বই পাওয়ায় শিক্ষার্থীরা বেশ আনন্দিত। আজ থেকেই তারা বই পড়া শুরু করবে। জ্ঞান অর্জনের মধ্য দিয়ে আলোকিত মানুষ হওয়ার প্রত্যয় ব্যক্ত করে তারা।
শিক্ষার্থীদের লেখা-পড়া প্রদি মনযোগ বৃদ্ধি পাবে,নতুন বছরের প্রথম দিনে শিশুদের হাতে হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই। বছরের শুরুতেই নতুন শ্রেণির নতুন বই হাতে পাওয়ার আনন্দে উল্লসিত বার্ষিক পরীক্ষায় ফল পাওয়ার পরেই আনন্দ আরো বাড়িয়ে দিয়েছে নতুন বই প্রাপ্তি। বই বিতরণ উৎসব অনুষ্ঠানকে ঘিরে ঝালকাঠি দারুল উলূম কারীমিয়া কওমী মাদ্রাসা এক আনন্দঘন পরিবেশেষের সৃষ্টি হয় ঝালকাঠি দারুল উলূম কারীমিয়া কওমী মাদ্রাসা শিক্ষার্থীদের বৎসরের প্রথমে হাতে নতুন বই পেয়ে দারুন খুশি। বই বিতরণ উৎসব ও সবক অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।










