ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি উপজেলা প্রশিক্ষণ কেন্দ্রে ডিপ্লোমা কৃষিবিদ ইনিস্টিটিউশন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার ও সদর উপজেলা থেকে বদলি ও অবসর প্রাপ্ত ডিপ্লোমা কৃসিবিদ মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় এই মিলন মেলায় সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি এম. এ হান্নান খান প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির সভাপতি মুঃ আলাউদ্দিন খান।
মিলন মেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও জোড়দার করার লক্ষ্যে মতামত ব্যক্তকরে ওয়াজেদ আলী খান, আসাদুল ইসলাম চিনু, আলমগীর হোসনে, জাহাঙ্গির হোসেন, নেয়ামত উল্লাহ খান, ফিরোজ আহম্মেদ খান ও আসাদুজ্জামান বক্তব্য রাখেন। মিলন মেলায় অবসর প্রাপ্ত ১৮জনসহ ৬০জন ডিপ্লোমা কৃষিবিদ অংশগ্রহণ করেছে।










