ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দলীয় নেতাকর্মী ও বিভিন্ন পোশাজীবীদের অংশগ্রহনে জেলা বিএপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি ও সকল অংগসংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা। এ সময় বক্তারা দেশের গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে শরিক হওয়ার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহবান জনান। ইফতারের আগে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ এবং জাতির জন্য দোয়া-মোনাজাত করা হয়।










