ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ সায়েম (২৭) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পূর্ব চাদকাঠি বিআইপির সামনে থেকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার মোঃ সায়েম রাজাপুর শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামের মহিবুল্লাহ ছেলে।
তিনি জানান, পূর্বের একটি নাশকতা মামলায় রোববার রাতে ঝালকাঠি জেলা ছাত্র শিবিরের সভাপতি সায়েমকে গ্রেফতার দেখানো হয়। আজ সোমবার সকালে সদর থানায় হস্তন্তরের পরে তাকে আদালতে প্রেরন করে ঝালকাঠি সদর থানা পুলিশ।










