ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে উৎসব মূখোর পরিবেশে জেলা ক্রীড়া সংস্থার ৪টি সহসভাপতি ও ১৪জন নির্বাহী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে। ৯২ জন ভোটারের মধ্যে ৮৮জন ভোট প্রদান করেছে একং ১টি ব্যালট বাতিল হয়েছে।
প্রাপ্ত ভোটের অনুযায়ি বেসরকারিভাবে সহ-সভাপতি ৪টি পদে তরুণ কর্মকার, হাবিুবুর রহমান হাবিল, ছাইয়েদুল হাসান ও হেমায়েত হোসেন হিমু নির্বাচিত হয়েছে। এই পদে ৫জন প্রার্থী ছিল। নির্বাহী সদস্য ১৪টি পদে ২০জন প্রার্থি ছিলেন। এদের মধ্যে বেসরাকারি তাপস রায়, হানিফ মাহমুদ, মোঃ শফিকুল ইসলাম শফিক, আতিকুল ইসলাম হৃদয়, মেহেদেী হাসান মুন্না, কাজী রইজ আহম্মেদ অন্তু, মোঃ নুরনবী খান, আ.স.ম গালিব মাহমুদ, মানিক রায়, ফারুক হোসেন, আনোয়ার হোসেন, মোঃ নাসির উদ্দিন, মোঃ তুহিন আজাদ ও মিজানুর রহমান ভুট্টো নির্বাচিত হয়েছে।
এছাড়া সম্পাদক সম্পাদক পদে আল মামুন খান ধলু, সহ-সম্পাদক পদে মেহেদী হাসান জুয়েল, যুগ্ম সম্পাদক ২টি পদে আবু সাঈদ খান ও সোয়েবুর মোর্শেদ সোহেল, কোষাধক্ষ্য পদে মোশারেফ হোসেন, মহিলা সংরক্ষিত কোঠায় ইসরাত জাহান সোনলী ও সায়মা আক্তার মনি একক প্রার্থি থাকায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেুকুন নাহার রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন। জেলা ক্রীড়া সংস্থার মেয়াদকাল ৪ বছর।










