ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা উপজেলা বিএনপির সেচ্ছাচারিতা ও অসাংগঠনিক কর্মকান্ডের প্রতিবাদে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার বিএনপি একাংশের আয়োজনে উপজেলার ১০ ইউনিয়নের নেতৃবৃন্দ এতে অংশগ্রহন করেন।
শনিবার সকাল ১১ টায় শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন খন্দকার, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শাহআলম মল্লিকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সরদার এনামূল হক এলিন।
এসময় বক্তারা বলেন বর্তমান থানা বিএনপির আহবায়ক কমিটি গঠনতন্ত্র বহির্ভুতভাবে পরিক্ষিত নেতাকর্মীদের পাশকাটিয়ে অনেচা, অযোগ্য লোকদিয়ে একেরপর এক ইউনিয়ন কমিটি গঠন করে চলেছে। তারা অসাংগঠনিক, অগঠনতান্ত্রিক আত্মঘাতি সিদ্ধান্ত থেকে সরে এসে সঠিক নেতৃবৃন্দের সমন্বয়ে কমিটি গঠনকরে দল পরিচালনার আহবান জাানান।










