ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টায় উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফারাহ্্ গুল নিঝুম।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় সিভিল সার্জন ঝালকাঠি ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, জেলার ৪টি উপজেলার উপজেলার মধ্যে নবনির্বাচিত চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি ও সরকারি বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অন্যানদের মধ্যে কৃষি বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী, এল জি ইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী, বিএডিসির প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী, জেলা তথ্য অফিসার আহসান হাবিব, জেলা সমবায় উপ-পরিচালক শাহপার পারভিনসহ জেলার উন্নয়ন কর্মকান্ড পরিচালিত বিভাগগুলির চলমান উন্নয়ন প্রকল্পের বর্তমান অবস্থা এবং উন্নয়ন বাস্তবায়নের ক্ষেত্রে কোন ধরণের সমস্যা রয়েছে কিনা সেসব বিষয়ে আলোচিত হয়েছে। জেলা প্রশাসক যথাসময়ে গুনগতমান বজায় রেখে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেছেন।










