ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়, সেনাবাহিনীর মেজর শাহারিয়ার, সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুহুল আমিন সঞ্চালনায় উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সরকারি বিভিন্ন বিভাগের প্রধানসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ঝালকাঠি জেলায় পরিবর্তীত পরিস্থিতির প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে।
সভায় পুলিশ বিভাগের কার্যক্রম জেলা কারাগার, মাদক, বাল্য বিবাহ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, আনসার ভিডিপি সম্পর্কিত, বাজার নিয়ন্ত্রণ কার্যক্রম, ভ্রাম্যমান আদালত পরিচালনা, অবৈধ ক্লিনিক, ফুটপাত দখল মুক্ত করা, খাল খনন, ইত্যাদি বিষয়ে আলোচিত হয়েছে।










