ঝালকাঠি প্রতিনিধিঃ
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জেলা ও উপজেলায় ১টি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় ঝালকাঠি জেলা ও ৪টি উপজেলা মডেল ৫টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ ২০১৯-২০ সাল থেকে শুরু হয়েছে। ইতিমধ্যে ঝালকাঠির রাজাপুর উপজেলায় নলছিটি উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ সম্পন্ন হয়েছে। গত ২৩ জুন ২০২৩ তারিখ প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্ভোধন হয়েছে এবং অন্য ৩টি কাঠালিয়া উপজেলা ও ঝালকাঠি সদর এবং ঝালকাঠি জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ দ্রæত গতিতে চলছে। ঝালকাঠি গণপূর্ত বিভাগ এই প্রকল্প বাস্তবায়ন করছে। এই ৫টি প্রকল্পের অনুমোদিত ডিপিপি মূল্য ৮০ কোটি ৪৮লাখ ৪ হাজার টাকা, প্রক্কলিত মূল্য ৭১ কোটি ৭৬ লাখ ৪ হাজার টাকা এবং গ্রহীত মূল্য ৭০ কোটি ৫৩ লাখ ৩ হাজার টাকা।
ঝালকঠি রাজাপুর উপজেলায় ৩ তলা বিশিষ্ট ৩ তলা ভীতসহ ৩ তলা ভবন ডিপিপি ১৪ কোটি ৭১ লাখ ৫৪ হাজার টাকা অনুমোদিত প্রকল্পে ১১ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার টাকা প্রক্কলিত মূল্য নির্ধারণ করা হয়েছে এবং গ্রহীত মূল্য ১০ কোটি ৫৯ লাখ ৬১ হাজার টাকা। নলছিটি উপজেলার ৩ তলা ভীতসহ ৩ তলা ভবন ডিপিপি ১৪ কোটি ৭১ লাখ ৫৪ হাজার টাকা অনুমোদিত প্রকল্পে ১২ কোটি ৬০ লাখ ৮৯ হাজার টাকা প্রক্কলিত মূল্য নির্ধারণ করা হয়েছে এবং গ্রহীত মূল্য ১২ কোটি ৬০ লাখ ৮২ হাজার টাকা। ঝালকঠি কাঠালিয়া উপজেলায় ডিপিপি ১৪ কোটি ৭১ লাখ ৫৪ হাজার টাকা অনুমোদিত প্রকল্পে ১৪ কোটি ৫৭ লাখ ১৯ হাজার টাকা প্রক্কলিত মূল্য নির্ধারণ করা হয়েছে এবং গ্রহীত মূল্য ১৪ কোটি ৫৪ লাখ ৪৬ হাজার টাকা।
২০২৩ সালের ১২ এপ্রিল এর কার্যাদেশ দেয়া হয়েছে। ১ম তলার কাজ সম্পন্ন হয়েছে। ঝালকঠি জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ৪র্থ তলা ভিতসহ ডিপিপি ১৮ কোটি ৪১ লাখ ৪১ হাজার টাকা অনুমোদিত প্রকল্পে ১৪ কোটি ৮৮ লাখ ৯৪ হাজার টাকা প্রক্কলিত মূল্য নির্ধারণ করা হয়েছে এবং গ্রহীত মূল্য ১৪ কোটি ৮৮ লাখ ৪০ হাজার টাকা। ২০১৯ সালের ২৩ জুন কার্যাদেশ দেয়া হলেও জমি মামলা জনিত কারণে কাজ শুরু করতে বিলম্ব হয়েছে।
৪র্থ তলার কাজ নির্মাণ সম্পন্ন করা হয়েছে। ঝালকঠি সদর উপজেলায় ডিপিপি ১৭ কোটি ৯২ লাখ ১হাজার টাকা অনুমোদিত প্রকল্পে ১৭ কোটি ৯২ লাখ ১ হাজার টাকা প্রক্কলিত মূল্য নির্ধারণ করা হয়েছে এবং গ্রহীত মূল্য ১৭ কোটি ৯০ লাখ ১ হাজার টাকা। ২০২৩ সালের ১৪ ডিসেম্বর কার্যাদেশ দেয়া হয়েছে কিন্তু জমি নিয়ে জটিলতার কারণে বাস্তবায়ন করতে বিলম্ব হচ্ছে। সম্প্রতি সংসদ সদস্য জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি এর ভিত্তিফলক উন্মোচন করেছেন এবং এই প্রকল্পের টেস্ট পাইলিং কাজ সম্পন্ন হয়েছে।










