ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার সকার ১১টায় জেলা কৃষি ঋণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে কৃষি ব্যাংক ঝালকাঠি জেলা শাখার আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মাহফিজুর রহমান ২০২৩-২৪ অর্থ বছরের কৃষি ঋণ বিতরণের পরিসংখ্যান তথ্য উপস্থাপন করেন। ঝালকাঠি জেলায় লিড কৃষি ব্যাংকসহ ১৮টি ব্যাংক শাখার মাধ্যমে এই অর্থ বছরে ১৯০ কোটি ৯৭ লক্ষ ৬৮ হাজার টাকা কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। জেলার ৪টি উপজেলায় ব্যাংক শাখা গুলোর মাধ্যমে ১৪ হাজার ৪শ ৪৩জনকে এই কৃষি ঋণ বিতরণ করেছেন।
১৮টি ব্যাংকের কৃষি ঋণ বিতরণের লক্ষমাত্রা ছিল ১৯৫ কোটি ৫৮ লক্ষ ২৭ হাজার টাকার মধ্যে এই পরিমান কৃষি ঋণ বিতরণ করে ৯৭% হার অর্জন করেছে। বিগত বছরে হার ছিল ৮৯%, এর মধ্যে সর্বাধিক কৃষি ব্যাংকের বিতরণ লক্ষমাত্রা ছিল ১৫০ কোটি ১৭ লক্ষ টাকার মধ্যে কৃষি ব্যাংক জেলার ১৬টি শাখার মাধ্যমের ১১ হাজার ৮৩ জনকে ১৫৪ কোটি ৭৭ লক্ষ ৬১ হাজার টাকা কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। এবং বিতরণে হার ১০৩% ও বিগত বছরে এই হার ছিল ৯২%। বিতরণ কৃত কৃষি ঋণের মধ্যে শষ্যখাতে ১৩ কোটি ৬০লক্ষ টাকা, মৎস্যখাতে ৮০লক্ষ ২২ হাজার টাকা প্রাণি সম্পদখাতে ১ কোটি ৮৪লক্ষ ৭৩ হাজার টাকা, সেচ যন্ত্রপাতি খাতে ৪লক্ষ ৭৩ হাজার টাকা। দারিদ্র বিমোচন খাতে ৬৭ লক্ষ ৯৮ হাজার টাকা ও অন্যান্য খাতে ৬ কোটি ১২ লক্ষ ৫৫ হাজার টাকা ও ৪% সুদে ডাল, তেল ও মসলা জাতীয় ফসল উৎপাদন খাতে ৬লক্ষ ৩৫ হাজার টাকা কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।
অন্যান্য প্রধান কয়েকটি ব্যাংকের মধ্যে সোনালী ব্যাংক এলপিসি ৫কোটি ৬৯ লক্ষ টাকার লক্ষ্যমাত্রার মধ্যে ১২শ ৪৩ জনকে ৬ কোটি ২৪ লক্ষ ২৬ হাজার টাকা কৃষি ঋণ বিতরণ করেছে, ইসলামি ব্যাংক এলপিসি ৭ কেটি ৪৫ লক্ষ টাকার লক্ষ্যমাত্রার মধ্যে ১৪৬জনকে ২ কেটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকা বিতরণ করেছে। আল-আরাফা ইসলামি ব্যাংক এলপিসি ৫ কোটি ৭৪ লক্ষ টাকা বিতরণ লক্ষমাত্রার মধ্যে ৪০৮জনকে ৪ কেটি ৯১ লক্ষ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করেছে।
জেলায় কর্মসংস্থান ব্যাংক ৮ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে ৩৫২জনকে ৮ কোটি টাকা বিতরণ করেছে। অন্যান্য ব্যাংক গুলোর মধ্যে অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, উত্তরা ব্যাংক, পূবালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এক্সিম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, আই এফ আইসি ব্যাংক, এমআইবিএল ব্যাংক, ইউসিবিএল ব্যাংক, ডিবিবিএল ব্যাংক কৃষি ঋণ বিতরণ করেছে।










