ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় ১ বছরে ৮হাজার ৪৪৬জন নতুন ভোটার অন্তর্ভূক্ত হয়েছে এদের মধ্যে ৫হাজার ১০৫জন পুরুষ ও ৩হাজার ৩৪১জন মহিলা ভোটার রয়েছে। এনিয়ে ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় বর্তমানে ৫লক্ষ ৪১ হাজার ৪৭৬জন ভোটার রযেছে। ভোট ভোটারের মধ্যে ২লক্ষ ৭৭ হাজার ৬৩৬জন পুরুষ ও ২লক্ষ ৬৩হাজার ৮৩৬জন মহিলা ভোটার। ইতোপূর্বে জেলার ভোটার সংখ্যা ছিল ৫লক্ষ ৩৩ হাজার ৩০জন। যাদের মধ্যে ২ লক্ষ ৭২ হাজার ৫৩১জন পুরুষ ও ২ লক্ষ ৬০ হাজার ৪৯৫জন মহিলা ভোটার ছিল।
ঝালকাঠি সদর উপজেলায় নতুন ভোটার বেড়েছে ২হাজার ৫০৫জন, নলছিটি উপজেলা নতুন ভোটার বেড়েছে ২হাজার ৮৬৫জন, রাজাপুর উপজেলা বেড়েছে ১হাজার ৮৭১জন ও কাঠালিয়া উপজেলায় ১ হাজার ২০৫জন। নতুন অন্তর্ভূক্ত ভোটার নিয়ে ঝালকাঠি সদর উপজেলায় ঝালকাটি পৌরসভাসহ ১লক্ষ ৬৭ হাজার ৬০৫জন ভোটার সংখ্যা হয়েছে।
নলছিটি উপজেলায় নলছিটি পৌরসভাসহ ভোটার সংখ্যা দারিয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ৫০৮জন। রাজাপুর উপজেলায় ভোটার সংখ্যা দারিয়েছে ১লক্ষ ১২ হাজার ৮৪৭জন ও কাঠালিয়া উপজেলায় এই সংখ্যা হয়েছে ৯৫ হাজার ৫১৬জন। প্রতি বছর মার্চ থেকে শুরু করে ভাটার দিবসের পূর্বে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন অন্তর্ভূক্ত ভোটারদের সংখ্যা এই দিবসে প্রকাশ করা হয়। জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার ওয়াহেদিজ্জামান মুন্সি।










