ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে এই সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয় আলোচিত হয়েছে। ঝালকাঠি জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় সন্তোষ প্রকাশ করা হয়েছে। পুলিশ বিভাগ সূত্রে দাবী করা হয় ৬৪টি জেলার মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় ঝালকাঠি জেলা প্রথম স্থানে রয়েছে। গত ১ মাসে জেলার ৪টি উপজেলায় ৬৮টি মামলা দায়ের হয়েছে এবং একই সময় ৫৬জন আসামী গ্রেফতার করা হয়েছে। মামলা গুলোর মধ্যে রয়েছে ৩টি খুন, ১টি ডাকাতি,৪টি ধর্ষণ, ৩টি নারী নির্যাতন, ১টি সিধেল চুরি, ১টি গবাধীশু চুরি, ১টি সড়ক দুর্ঘটনা,২৩টি মাধক আইনে মামলা, অন্যান্য মামলা-১১টিসহ ৬৮টি মামলা রুজু হয়েছে।
আইন শৃঙ্খলা কমিটির সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও খান আরিফুর রহমা, পৌর প্যানেল মেয়র তরুণ কর্মকার, উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন মশিউর রহমান, কাজী সমিতির সভাপতি এসএম বশির প্রমূখ কমিটি ভুক্ত সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা কিছু কিছু দোকান পাটে ও বাসা বাড়িতে দিন দুপুরে চুরির ঘটনা, শহর অপরিচ্ছন্ন থাকা ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে। শহরে রাতের পাহার না থাকায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে।










