ঝালকাঠি প্রতিনিধিঃ
আলহাজ¦ আমির হোসেন আমু এমপির নির্দেশনায় দুস্থ ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে ঝালকাঠি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় চেম্বাস কার্যালয় ৩শতাধিক ব্যক্তিকে এই কম্বল বিতরণ করা হয়। দ্যা ফেডারেশন অফ চেম্বার এন্ড কমার্স(এফবিসিসিআই) এর প্রেসিডেন্ট মোঃ জসিম উদ্দিনের সহযোগীতায় এই কম্বল বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে চেম্বার অফ কমার্স সভাপতি আলহাজ¦ মুঃ মনিরুল ইসলাম তালুকদার, সহসভাপতি ফেদৌস আহম্মেদ টিটু, পরিচালক জয়ন্ত সাহা, মোঃ আনোয়ার হোসেন, মোঃ ইসতিয়াক আহম্মেদ মোঃ জাকির হোসেন ও মোঃ নুরুজ্জামান প্রমূখ পরিচালকগণ উপস্থিত ছিলেন।










