ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি গাবখান ব্রীজের টোল প্লাজায় ভয়াবহ সড়ক র্দুঘটনায় ১২ জন নিহত হয়েছে। এর একই পরিবারের ৪ জন সদস্য রয়েছে বলে জানা গেছে।
আহতদের স্বজন ও আহতরা জানান বুধবার দুপুর দেড়টার দিকে বিয়ের গাবখান ব্রীজের টোল প্লাজার কাছে একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সামনে থাকা বেশ কয়েকটি অটো রিক্সা ও একটি প্রাইভেটকারকে চাপা দেয়।
ঝালকাঠি সিভিল সার্জন এ এইচ এম জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থলেই ৮ জনকে নিহত দেখতে পাই এবং ঝালকাঠি সদর হাসপাতালে আনার পরে আরো ৪ জন মারা যায়। মোট ১২ জন মারা যায়। এ ঘটনায় ১৪ জন আহত হয়।
১০ জনকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। ৪ জন ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ঝালকাঠি সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। কিন্তু ড্রাইভার পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চালানো হচ্ছে।










