ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান ট্রাস্কফোর্স কমিটির সদস্যদের নিয়ে মৎস্য বিভাগের কার্যক্রম পরিদর্শণ করেছেন। বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসক নৌ-যোগে মৎস্য বিভাগের উত্তর কিস্তাকাঠীর অভয়াশ্রম পরিদর্শন করেছেন। এসময় ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক অভয়াশ্রমের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।
ঝালকাঠি জেলায় শেষ হয়েছে মৎস্য বিভাগের বিশেষ কম্বিং অপারেশন। এর আওতায় ৪টি ধাপে ২৫টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। ৯৮টি অভিযানে ৯১ কেজি জাটকা ও ১১০ কেজি অন্যান্য মাছ জব্দ করা হয়েছে। ৭৮টি বেহুন্দি জাল ও ৪ লাখ ২৩ হাজার ২০০মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এছাড়াও চরগড়াসহ অন্যান্য জাল মিলিয়ে ১২৫৭টি জাল জব্দ করা হয়েছে। ২টি মামলা দায়ের হয়েছে এবং ৩৫০০ টাকা জরিমানা করা হয়েছে।










