ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, সুগন্ধা ও বিষখালী নদীর ৪৫ কিলোমিটার এলাকাজুরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এর পরেও অসাধু জেলেরা বিভিন্ন পয়েন্টে জাল ফেলে মাছ ধরার চেষ্টা করছে। এ সময় অভিযান চালিয়ে নদী থেকে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। অভিযান টের পেয়ে নৌকা নিয়ে দ্রæত চলে যায় অসাধু জেলেরা। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে সুগন্ধা নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়। জব্দ ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।










