ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির আইনজীবি সহকারী সমিতির নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে আবুল হোসেন মল্লিক ও সাধারণ সম্পাদক পদে সহসভাপতি পদে আলাউদ্দিন সিকদার, সম্পাদক পদে আরিফ হোসেন, সম্পাদক ভিজিলেন্স পদে গোলাম সরওয়ার সেন্টু, ভর্তি উপ-পরিষদে আঃ জলিল খান নির্বাচিত হয়েছে।
যুগ্ম সম্পাদক ২টি পদে সৈয়দ হান্নান ও মোঃ রনি বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে । আইনজীবি সহকারী সমিতির ১৭৩জন ভোটার এর মধ্যে ১৬৮জন ভোট প্রয়োগ করেছেন। নির্বাচন শেষে ঝালকাঠি আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. মোশাররফ হোসেন হাওলাদার নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত আইনজীবি সমিতি মিলনায়তনে ভোট গ্রহণ হয়েছে। ৫টি পদে ১০জন প্রতিদ্বন্ধিতা করেছে।










