ঝালকাঠির শেখেরহাটে বাইসাইকেল বিতরণ করলেন জেলা প্রশাসক

আরো দেখুন

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি সদর উপজেলার ৯নং শেখেরহাট ইউনিয়ন পরিষদের উদ্যোগে বুধবার অসহায় ও গরীব মহিলাদের মধ্যে সেলাই মেশিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ গাছের চারা এবং ছাত্রীদের মধ্যে বাইসাইকেল ও ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে আসবাব সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে এসকল সামগ্রী তুলে দেন ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার। সভাপতিত্ব করেন শেখেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন সুরুজ। এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে সেলাই মেশিন, ফলজ ও বনজ গাছের চারা এবং বাইসাইকেল ও আসবাব সামগ্রী বিতরণ করা হয়।

এই বিভাগের আরো খবর

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!