ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলার উত্তর পিপলিতা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আউয়ালের প্রতিবনন্ধী পুত্র রিপন হাওলাদারের এমএলএসএস পদে চাকুরীর জন্য ২০১১ সাল থেকে প্রধানমন্ত্রীসহ জ¦ালনী ও বিদ্যুত মন্ত্রণালয় আবেদন ও দেন দরবার করে যাচ্ছে। এই আবেদনে জননেতা আলহাজ¦ আমির হোসেন আমু এমপি, সাবেক মন্ত্রী আবুল হাসনাত আব্দুল্লাহ ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হোসেনের সুপারিশ রয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোন সুরহা হচ্ছে না। রিপন এই মুক্তিযোদ্ধার সড়ক দূর্ঘটনায় এক পুত্র হারানোর পর রিপনই তার একমাত্র সন্তান।
মুক্তিযোদ্ধা (নং ৪৮৫০৯) অধুনলুপ্ত পিডিবিতে চাকুরী করতেন। তিনি পিডিবি এর শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন। ২০০৩ নালে রাজনৈতিক প্রেক্ষাপটে ক্যাস্টেনার পদে চাকুরী কালীন তাকে স্বেচ্ছায় অবসরে জেতে বাধ্য করা হয়। ১৯৭৪ সালে তিনি এই পদে চাকুরীতে যোগদান করেন। বৃদ্ধ ও অসহায় অবস্থায় তাকে মুক্তিযোদ্ধার একমাত্র সন্তানের জন্য ওজোপাডিকো বরিশালের নিয়ন্ত্রণাধীন বা যে কোন সরকারি প্রতিষ্ঠানে পিয়ন পদে চাকুরীর জন্য আবেদন করে যাচ্ছে। বর্তমানে এই মুক্তিযোদ্ধার স্ত্রী প্রায় ৮ বছর যাবৎ পক্ষাঘাৎ গ্রস্থ হয়ে শয্যাসায়ী রয়েছে। তার পুত্র রিপন হাওলাদার এসএসসি পাশ করেছেন।
সে দৃষ্টি প্রতিবন্ধী হলেও চশমা ব্যবহার করে চলা ফেরা ও সাভাবিক কাজ কর্মকরতে পারে। তার পুত্র রিপনের চাকুরীর ব্যবস্থা হলে মুক্তিযোদ্ধা পরিবারটি সাবাভিকভাবে জীবন চলার পথ সুগম হয়।










