ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির বাজারগুলোতে অবৈধভাবে আহরণ করা রেনু চিংড়ি বিক্রি হচ্ছে। সমুদ্র থেকে এক শ্রেণির অসাধু জেলেরা আইন অমান্য করে বিন্দি যাতীয় জাল দিয়ে চিংড়ির পোনা আহরণ করে এবং সমূদ্র থেকে দূরবর্তী বাজার এলাকায় ব্যাপারিদের মাধ্যমে বিভিন্ন হাট বাজারে বিক্রি হচ্ছে। প্রতিদিন শত শত টন এই জাতীয় রেনু চিংড়ি আহরণের ফরে মৎস সম্পদ হুমকির মধ্যে পরছে।
তবে, এই রেনু চিংড়িগুলে বাজারে প্রকাশ্যে বিক্রি হলেও এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না। বাজারে সর্বনি¤œ ১ইঞ্চি আয়তনের চিংড়ি ৭০০ থেকে ৮০০টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। আর এই রেনু চিংড়ি পোনা ১০০টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এই রেনু চিংড়ির পোনা দিয়ে বড়া ভেজে খাওয়া যায় কিন্তু কোন তরিতরকারীতে দেয়ার উপযোগী নয়।
ঝালকাঠির চাদকাঠী বাজার এলাকায় ইদানিং এই রেনু চিংড়ি মাঝে মাঝে বিক্রি হচ্ছে। বাজারে আসা স্থানীয় কিছু সচেতন মানুষ সরকারে উদাশীনতার ব্যাপারে খোভ প্রকাশ করেছে।










