ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝলকাঠি প্রেসক্লাব মিলানয়তনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
ঝালকাঠি প্রেসক্লাব এই মতবিনিময় সভার আয়োজন করেছে। প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম প্রধান অতিথি ও পুলিশ সুপার আফরুজুল হক টুটুল,ঝালকাঠির ডিডি এলজি ও পৌর প্রশাসক সরওয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদক আক্কাস সিকদারের সঞ্চালনায় সিনিয়র জুনিয়র ৩০জন সাংবাদিক সংক্ষিপ্তভাবে তাদের মতামত প্রকাশ করেন। মতবিনিময় সভায় সাংবাদিকরা সমসাময়িক বিষয়, ঝালকাঠি পৌরসভার ভেঙ্গে পরা পয় নিষ্কাষন ব্যবস্থা, খাল খনন ও পৌরসভার নাগরিক পরিসেবা উন্নত করার লক্ষে প্রস্তাবনা উপস্থাপন করেন।










