ঝালকাঠি প্রতিনিধিঃ
রূপান্তরের আয়োজনে ঝালকাঠির নলছিটি পৌরসভা হলরুমে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ সেপ্টম্বর সোমাবার সকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অপরাজিতা নারীরা রাজনৈতিক ভাবে কতটুকু অগ্রগতি ও কি ধরনের বাধার সম্মুখিন হতে হয় তা তুলে ধরেন অনুষ্ঠানে অংশগ্রহনকারী নারীরা। দলীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণে শতকরা ৩০ ভাগ নারীদের জন্য সংরক্ষিত পদ রাখার ব্যবস্থা দাবী তুলে ধরে নারীরা।
এতে নলছিটি উপজেলার আ”লীগ, বিএনপি, জাতীয় পার্টিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।










