ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির উত্তারা ব্যাংকের সাবেক ব্যবস্থাপক, সাবেক লোন কর্মকর্তা ও সুপার ভাইজার মোঃ আমির হোসেনকে জেল হাজতে প্রেরণ করেছে জেলা ও দায়রা জজ আদালত। রবিবার এরা হাইকোর্ট থেকে আগাম জামিন শেষে এই আদালতে আত্মসম্পর্ণ করছে আদালতের বিচারক মোঃ শহিদুল্লা তাদেরকে জেল হাজতে পাঠিয়েছে।
২০১৩ সালে ঝালকাঠি কৃষ্ণকাঠী এলাকার আঃ জলিল খান এর সিসি লোনের ২৫লক্ষ টাকা আত্মসাৎ করে এই ব্যাংক কর্মকর্তাগণ। ইতোপূর্বে এরা চাকুরিচ্যুত হয়েছে। আঃ জলিল খানের ব্যাংকে জমা দেয়া ব্লাংক চেক ব্যবহার করে দফায় দফায় এই টাকা আত্মসাৎ করা হয়। এ ব্যাপারে ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল আদালতে সিআর মামলা দায়ের করা হয় এবং আদালতের নির্দেশে ঝালকাঠির থানার তদন্তকারী কর্মকর্তা গৌতম কুমার ঘোষ ২০২১ সালে ২৮ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সাবেক এই শাখা ব্যস্থাপক বরিশালের এমএ কুদ্দুস বরিশালে কাশিপুর এলাকার সৈয়দ আলী হাওলাদারের পুত্র, সাবেক লোন কর্মকর্তা নূর মোহাম্মদ বরিশালের কলেজ রোডস্থ বাসীন্দা এবং সুপারভাইজার মোঃ আমির হোসেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সবুজ নগর এলাকার মৃত আঃ রহিমের পুত্র। এই তিন জনে বিরুদ্ধে আরও একাধিক অর্থ আত্মসাৎ এর অভিযোগ রয়েছে।










