ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির আইনজীবি সমিতির ১৩টি পদের মধ্যে ১২টি পদে একক প্রার্থী হয়েছেন শুধু সাধারণ সম্পাদক পদে ৫জন মনোনয়ন পত্র দাখিল করেছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সোমবার দাখিল হয়েছে। সভাপতি পদের টানা নবমবারের মতো বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান রসুল সভাপতি হচ্ছেন।
অন্যান্য পদের মধ্যে সহসভাপতি মুন্সি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক পদে আ.স.ম মুস্তাফিজুর রহমান, শহিদুর রহমান বাচ্চু, মল্লিক নাসির উদ্দিন কবীর, মোশাফর হাওলাদার, আনোয়ারুল ইসলাম, মোল্লা খোকন। যুগ্ম সম্পাদক ৩টি পদে বনি আমিন বাকলাই, কার্তিক চন্দ্র দত্ত, আল আমিন ফরাজী, সম্পাদক ভিজিলেন্স পদে মঞ্জুর হোসেন, সম্পাদক ভর্তি উপ-পরিষদ পদে জাকারিয়া রহমান জিহাদ, সম্পাদক লাইব্রেরী সঞ্জয় কুমার মিত্র এবং দুটি নির্বাহী সদস্য পদে আঃ জলিল ও আঃ আলিম মনোনয়ন পত্র দাখিল করেছে। এরা সকলেই আওয়ামী লীগ মতাদর্শের আইনজীবি । তবে অন্য কোন দলী আইনজীবিদের মনোনয়পত্র সংগ্রহ বা দাখিল করেনি।










