ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি হদরের পোনাবালিয়া ইউনিয়নে দুই দল যুবকের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ৫জন আহত হয়েছে। মঙ্গলবার (১মার্চ) রাত সারে ৮টার দিকে এঘটনা ঘটে । স্থানীয়রা রাত ৯টায় আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসে। চিকিৎসকরা ২জনকে সেখানে চিকিৎসা দিলেও আশংকা জনক অবস্থায় আহত ৩জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। জানা যায় পূর্ব বিরোধে মিমাংসা করার কথা বলে রাত লালমোন সাইক্লোন সেন্টারের সামনে ডেকে নিয়ে প্রতিপক্ষরা ধারালো রামদা ও চাকু নিয়ে এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
গুরুত্বর আহতদের স্বজনরা জানায়, কয়েকদিন পূর্বে নাগপাড়া গ্রামের মজিদ হাওলাদারের পুত্র রাকিবের সাথে লালমোন গ্রামের পলাশ সিকদারের সাথে বিরোধের ঘটনা ঘটলে স্থানীয়রা মিটমাট করে দেয়। আজ রাত ৮টার দিকে পলাশ সিকদার ও তার ভাই রহমান সিকদার রাকিবকে ফোন করে তাদের বাড়ীর কাছে আসতে বলে। তাদের ডাকে রাকিব অটোরিক্সা নিয়ে সাথে ফরিদ সিকদারের পুত্র রিফাত (২০), ফারুখ সিকদারের পুত্র তাওহিদ (২০), কবির খার পুত্র রফিক খা (২০)ও ইেবু হাওলাদারের পুত্র সোহাগ (১৯) কে নিয়ে লালমোন সাইক্লোন সেন্টারের সামনে পৌছানো মাত্রই পূর্ব থেকেই ধাড়ালো অস্ত্র নিয়ে ওঁত পেতে থাকা পলাশ সিকদার ও রহমান সিকদারসহ ৩/৪জন হামলা চালায়।
এসময় ধাড়ালো অস্ত্রের আঘাতে রাকিবের পেটের ভূরি বেরিয়ে যায়। তাওহিদের মেরুদন্ডর উপর চাকু ডুকিয়ে দেয়া হয় ও রাকিবের হাতের কব্জির রগ কেটে ফেলা এছাড়াও অন্যদের শরিরের বিভিন্ন স্থানে জখম হয়। এলোপাথারি কুপিয়ে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ হামলাকারীরা । আহতদের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে ও চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসে।
সর্বশেষ রাত সোয়া ১২ টায় বরিশাল শেবাচিম হাসপাতালে অবস্থানরত আহত রিফাত-তাওহিদের আত্মীয় মনির জানায়, হাসপাতালে আনার সাথে সাথে আহত ৩জনকে অপারেশন থিয়েটারে ডুকানোর পর এখোন পর্যন্ত বের করা হয়নি। আহত ৩জনের মধ্যে একজনের প্রান বাঁচানো নিয়ে চিকিৎসকরা সংশয় প্রকাশ করেছে।
এ ব্যাপারে পোনাবালিয়ার ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মনির হোসেন জানায়, ঘটনার সময় তিনি শহরে অবস্থান করলেও এলাকায় এসে ঘটনা শুনেছি। কয়েকদিন পূর্বে রাকিবের সাথে পলাশের ঝগড়া হলে স্থানীয়রা বিষয়টি মিটিয়ে দিয়েছিল। এ ব্যাপারে ঝালকাঠি থানা পুলিশ খবর পেয়ে সদর হাসপাতালের জরুরী বিভাগ থেকে আহতদের নামের তালিকা সংগ্রহ করেছে। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি বলে জানাগেছে।










