ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ , ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে বুধবার সকাল ১১:৩০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে এবং এবং মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাজে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বানববন্ধন চলাকালে জেলা কমিটির আহ্ববায়ক মোঃ শাহাব উদ্দিন হাওলাদার, ও সদস্য সচিব মোঃ হুমায়ন কবির আইডিইবি এর জেলা শাখার সভাপতি প্রকৌশলী আবু হানিফ ও সাধরন সম্পাদক প্রকৌশলী দিলিপ কুমার হালদার এবং সহ-সভাপতি প্রকৌশলী অনুপ কুমার সরকার বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে ঝালকাঠি বে-সরকারি পলিটেকনিক ইস্টিটিউট এর অধ্যক্ষ আব্দুর রশিদ চোদ্দার বক্তব্য রাখেন। ৫ দফা দাবী আদায়ের লক্ষে তারা আন্দোলন করছে।
তাদের ৫ দফা দাবীর মধ্যে রয়েছে- বিএবিসি-২০২০ এ ইঞ্জিনিয়ারের সংজ্ঞাসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার হরণ ও অবমূল্যায়নকর ধারা/উপধারা সংশোধন এবং ঢাকা মহানগর ইমারত নির্মান বিধিমালা- ২০০৮ সংশোধন পূর্বক গেজেট প্রকাশ, উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকুরীর প্রাথমিক নিযুক্তিতে ১টি স্পেশন ইনক্রিমেন্ট ও পরিকল্পনা ও নকশা বিভাগে কর্মরত ডিপ্লোমা ইঞ্চিনিয়ারদের ৩টি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান এবং উপ-সহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী/সমমানের পদে পদোন্নতির কোটা ৫০% এ উন্নীতকরন এবং একাধিক জাতীয় কমিটি’্র সুপারিশের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদিত চলমান ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ ৩ বছরে রূপান্তর করার শিক্ষা মন্ত্রনালয়ের আত্মঘাতি উদ্যোগ বন্ধসহ ৪ দফা দাবি বাস্তবায়ন।










