ঝালকাঠি প্রতিনিধিঃ
বিশ্ব পোলিও দিবস উপলক্ষে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। ঝালকাঠির প্রেস ক্লাব চত্বর থেকে রবিবার সকাল ১০টায় র্যালি শুরু হয়। র্যালিটি শহর ঘুরে জেলা প্রশাসক কার্যালয় এসে শেষ হয়।
রোটারী ক্লাব অব ঝালকাঠি, ঝালকাঠি রোটারী ক্লাব অব সুগন্ধা, ঝালকাঠি রোটারী ক্লাব অব সেন্ট্রাল ও ঝালকাঠি রোটরী ক্লাব অব ধাঁনসিড়ি এই ৪ টি রোটারী ক্লাব যেীথভাবে এর আয়োজন করেছে। বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান আলহাজ¦ মনিরুল ইসলাম তালুকদার র্যালিতে নেতৃত্ব দেন।
৪ টি ক্লাবের শতাধিক রোটারিয়ান র্যালিতে অংশগ্রহন করেন। র্যালিতে অংশগ্রহনকারীদের মধ্যে রোটাঃ হাফিজ আল মাহমুদ, রোটাঃ জি.এম মোর্শেদ , রোটাঃ সোয়েবুর রহমান সোহেল প্রমুখ ব্যাক্তিরা অংশগ্রহন করেছেন।










